ঢাকা ছাড়ার সময় মূল্যবান জিনিস সাথে নিয়ে যাওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হবে।ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যারা যাবেন বা ঢাকা ছাড়বেন তাদের মূল্যবান সবকিছু সাথে নিয়ে যাওয়া কিংবা নিরাপদ কোনো স্থানে রেখে যেতে আহ্বান জানিয়েছেন তিনি।আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এবার কোনোভাবেই মহাসড়কে গরুর হাট বসতে দেওয়া হবে না৷ এজন্য সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি হাটে জাল টাকা সনাক্তকরণে মেশিন থাকবে। হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে৷

প্রায় প্রতি বছরই ঈদের আগে বেতন-বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ, রাস্তা অবরোধের ঘটনা ঘটে। এবার পুলিশের পক্ষ থেকে কোনো আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে বলা হয়েছে কারখানা মালিকদের।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত