ওয়েব সিরিজ থেকে সরে দাঁড়ালেন শোলাঙ্কি!

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী শোলাঙ্কি রায় তার নতুন ওয়েব সিরিজ ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে হঠাৎ কেন সরে দাঁড়ালেন, সেটার কারণ এখনও জানা যায়নি।

‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’ সিরিজটি নির্মাণ করছেন রাহুল মুখোপাধ্যায়। কিন্তু এটি শুরু হওয়ার পর থেকেই কোনো না কোনো ঝামেলা লেগেই আছে।

প্রথমে ফেডারেশনের সঙ্গে কিছু সমস্যার কারণে শুটিং আটকে ছিল। এরপর অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণে থমকে যায় শুটিং। এবার নাকি তৈরি হয়েছে নতুন সমস্যা। যদিও সমস্যার সমাধানও বের করে ফেলেছেন নির্মাতা।

ইন্ডাস্ট্রি সূত্রে জানা গেছে, প্রথমে এই সিরিজে অভিনয় করার কথা ছিল শোলাঙ্কির। কিন্তু এই কাজ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আর তার পরিবর্তে ইতোমধ্যেই নতুন মুখও খুঁজে পেয়েছেন রাহুল।

প্রথমে সিরিজে কাজের বিষয়ে শোলাঙ্কি বলেছিলেন, হ্যাঁ, আমি এই সিরিজে কাজ করছি। প্রথম সিরিজ, তাই ভীষণ উত্তেজিত আমি।

শোনা যাচ্ছে, ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’ সিরিজে শোলাঙ্কির পরিবর্তে দেখা যাবে সৃজলা গুহকে।

এ প্রসঙ্গে সৃজলা বলেন, আমি কখনও কিছু পরিকল্পনা করে করি না। যখন যেমন কাজের সুযোগ আসছে সেই ভাবে এগিয়ে যাচ্ছি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত