জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩, চট্টগ্রাম জেলাতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের দশম শ্রেণির ছাত্রী শ্রাবন্তী চৌধুরী। চট্টগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান/প্রতিষ্ঠান প্রধান/শ্রেণি শিক্ষক/শিক্ষার্থী বাছাই কমিটির সদস্য সচিব মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা যায়। শ্রাবন্তী আগামী ২০২৪ সালে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী। চট্টগ্রামের রাউজান পৌরসভার পশ্চিম রাউজানের ৯নং ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ মাস্টার ও আরতী চৌধুরীর নাতনি এবং আশীষ চৌধুরী ও জয়া চৌধুরীর মেয়ে শ্রাবন্তী। সে ২০২১ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সংগীতে রাষ্ট্রপতি পুরস্কার লাভ করেছে। এ ছাড়া গত বছর দেশাত্মবোধক গানে বিভাগীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করে শ্রাবন্তী। তার মা বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত। তার বড় ভাই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং বড় বোন একই বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। সে সকলের নিকট আশীর্বাদ প্রার্থী।
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

