গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ফুলজান ছবির নাম ভূমিকায় অভিনয় করে আবার দর্শক মাতাতে আসছেন চিনিবিবি খ্যাত নায়িকা মিষ্টি জান্নাত। ছবিটি পরিচালনা করেছেন নবীন চিত্রনির্মাতা আমিনুল ইসলাম বাচ্চু। মঙ্গলবার মিষ্টি জান্নাত অভিনীত এই ছবিটির ট্রেইলার উন্মোচিত হয়। রাজধানীর বিদ্যুৎ ভবনে ট্রেলার উন্মোচন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আমিনুল ইসলাম বাচ্চুর মধ্যে একটা লুকায়িত সম্ভাবনা দেখতে পাচ্ছি। সারাদিন দাপ্তরিক কাজের পর তার এই প্রচেষ্টা সাধুবাদ পাওয়ার যোগ্য। আমাদের দেশে অনেক মেধাবী নির্মাতা রয়েছে। আমাদের দেশের চলচ্চিত্র দেশের বাইরেও প্রশংসিত হচ্ছে। আমাদের দেশের নির্মাতাদের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি বাংলা চলচ্চিত্রের আবার সুদিন ফিরে আসবে।
ছবিটির কাহিনী সম্পর্কে মিষ্টি জান্নাত বলেন, এই ছবির গল্পে দেখা যাবে – গায়ের মেয়ে অতি সুন্দরী ফুলজান। এলাকার বখাটে ছেলে রাজা তাকে ভালবাসতে চায়। কিন্তু মন্দ কাজের জন্য রাজার তিন বছরের সাজা হয়। অতঃপর রমজান গাজীর সাথে ফুলজানের বিয়ে হয়। কলেজ পড়ুয়া দেবর সুজনকে নিয়ে তাদের সাজানো সংসার।কিন্তু বছর দুয়েক পর থেকে রমজান ও ফুলজানের মাঝে দূরত্ব বাড়তে থাকে। এতে দেবর সুজন গাজী ফুলজানের অবলম্বন হয়ে উঠে। রাজা জেল থেকে বের হয়ে ফুলজানকে পেতে মরিয়া হয়ে উঠে। অবশেষে কি রাজা পায় ফুলজানকে ? নাকি ফুলজানকে না পাওয়ার দুঃখ বেদনা নিয়েই থাকতে হয় রাজাকে ? এসব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে ১৬ জুন। আমার বিশ্বাস ছবিটি সবার ভালো লাগবে।
এই ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনী, চিত্রনাট্য, সংলাপও লিখেছেন আমিনুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, ফুলজান ছবির কাহিনী লিখতে গিয়ে আমি অনেক বার কেঁদেছি। এটি আমার অনেক পছন্দের একটি গল্প। ফুলজান নামে একটি নাটক আছে। যা মঞ্চে মঞ্চস্থ করেছি অনেকবার। সেখান থেকেই এই ভাবনা। এই ছবির পরতে পরতে অনেক রোমান্স ও টুইস্ট রয়েছে।মেয়েদের পাশাপাশি পুরুষরাও নানাভাবে মানষিক যন্ত্রণায় ভুগছে। তাদের সেই কষ্ট, সামাজিক অসঙ্গতিগুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । আমার বিশ্বাস ছবিটি আপনাদের ভালো লাগবে ও চিন্তার খোরাক যোগাবে। আপনারা হলে গিয়ে এটি দেখবেন, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।
এটুএস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ফুলজান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন মিষ্টি জান্নাত, আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশিউল হক মনা, কবির টুটুল, আশিষ কুমার, ইসমাইল খান, শিলা, পাপিয়া, রাকিব, প্রশান্ত প্রমুখ।
চিনিবিবি’র পর ফুলজান হয়ে আসছেন মিষ্টি জান্নাত!
অনলাইন ডেস্ক
Similar Articles
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

