জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, আন্দোলনের নামে ভাঙচুর জ্বালাও পোড়াও চালিয়ে ওয়ান ইলেভেন আনার চেষ্টা সফল হবে না। যারা মনে করছেন অরাজকতা সৃষ্টির মাধ্যমে বিদেশি সংস্থাকে কাজে লাগিয়ে দেশে জরুরি অবস্থা ডেকে আনবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। এদেশে আর কখনও সাংবিধানিক ধারা ভেঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন পূরণ হবে না। রোববার ২৮ মে বিকেলে বাণিজ্যিক রাজধানী বন্দরনগীর চট্টগ্রামের আগ্রাবাদ-হালিশহর এক্সেস রোডস্থ “সুকন্যা কনভেশন” হলে বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় কাজী মামুন আরো বলেন, ৮৬ তে পল্লীবন্ধুই সেই সুযোগ বাতিল করে দিয়ে গেছেন। আর সামরিক শাসন জারির সুযোগ নেই। তিনি বলেন, দেশ মাতৃকার সামরিক বাহিনীকে উস্কানি দেয়ার ষড়যন্ত্র করে লাভ নেই। সংবিধান ও দেশের জনগণের রায়ের প্রতি তারা (সামরিক বাহিনী) শ্রদ্ধাশীল। বিরোধী দলীয় নেতার মূখপাত্র বলেন, সাংবিধানিক ধারা মেনে আর সাত মাস পরই নির্বাচন হবে। সব দলের অংশগ্রহণেই হবে সেই নির্বাচন। মুখে যে যাই বলুক না কেনো, অনেকেই নির্বাচনে আসতে মুখিয়ে আছেন। দেখছেন পরিস্থিতি কি হয়। তাদের বলছি, বিএনপির পথে পা বাড়াবেন না। কাজী মামুন বলেন, জাতীয় পার্টিকে নিয়ে যারা নতুন ষড়যন্ত্র নেমেছেন, তারা কেনো ভুলে যান পল্লীবন্ধু এরশাদের দুটি সন্তান এখনো বেচে আছেন। তাঁর সহধর্মিনী ও দলের প্রতিষ্ঠাতা সহযোগিদের অন্যতম ব্যক্তি পল্লীমাতা বেগম রওশন এরশাদকে আল্লাহ তালা মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়ে এনেছেন, আপনাদের স্বপ্ন পূরণের জন্য নয়। হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কিসের মাইনাস ফর্মূলা। অযোগ্য ব্যক্তির পাশে থেকে আপনারাই তো মাইনস হয়ে যাবেন, শিগগিরই। তৃণমূলের নেতাকর্মীরা লাঙলের মালিক হিসেবে এখনো ঐক্যবদ্ধ আছে। চট্টগ্রাম মহানগর জাপার আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য মোঃ কামরুজ্জামান পল্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির সমন্বয়ক ও সাবেক এমপি এমএ গোফরান, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, কেন্দ্রীয় সদস্য দয়াল কুমার বড়ুয়া, নাফিজ মাহবুব, আব্দুল আজিজ চৌধুরী, ডা. সাইফুর রহমান, শহিদুল ইসলাম সালাম, সৈয়দ শাহাদাত হোসেন, আমান উল্লাহ আমান, চট্টগ্রাম মহানগর জাপার যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন জ্যাকি, রেজাউল করিম রেজা, সৈয়দ কমরুদ্দিন ফোরকান ও দিল মোহাম্মদ দিলু, মোঃ সেলিম রেজা, কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদ, চকরিয়া উপজেলা জাপার শামসুল আলম, কাজী ইউসুফ চৌধুরী, কাজী সোলাইমান চৌধুরী, মো.আব্দুর রাজ্জাক, আবদুল কাদের জুয়েল, আক্তার হোসেন, জাহিদ হোসেন, জহির উদ্দিন ও বিলকিস আক্তার, পিকাশ শীল সাগর, মোক্তার আলম, ওসমান গণি, আরমান মিয়া, সেলিম উদ্দিন প্রমূখ।
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

