শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা মহানগর উত্তর কমিটি।
শুক্রবার (২৬ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাক্তার অধ্যাপক অরূপ রতন চৌধুরী, এবং বিপ্লবী সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।

অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক , ঢাকা বিভাগ, গোলাম শারিয়ার কবির সেতু, উত্তরের সভাপতি সৈয়দা ফৌজিয়া হোসাইন , সাধারণ সম্পাদক সুলতানা ইসলাম এ্যানি, সঞ্চালনায় ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক কল্লোল হোড় , সহ-সভাপতি ডাক্তার সৈয়দ নাজমুল হুদা প্রচার সম্পাদক রাজু শেখ আফসার উদ্দিন ,কেন্দ্রীয় নেতা ,জয়দেব রায়, রোকনউদ্দিন পাঠান, সহ-সভাপতি ফরিদ হোসেন, দপ্তর সম্পাদক,শোভন কুমার ধর, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ পবিত্র সূত্রধর।

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কন্ঠ যোদ্ধা ডক্টর মনোরঞ্জন ঘোষাল, সহসভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, জয়দেব রায়, দপ্তর সম্পাদক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন বঙ্গবন্ধু তনয়া নেতৃত্বে সঠিক পথে দেশ অপ্রতিরোধ্য ভাবে এগিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু অসুখ স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সভাপতি সমাপ্তি ঘোষণা করেন‌।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত