বর্ণমালার হাট’র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তী উদ্যাপন

অনলাইন ডেস্ক

আজ ২৫ মে, ২০২৩ইং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম জয়ন্তী। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করার উদ্দেশ্যে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন বর্ণমালার হাট এর উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক আলোচনা ও কবিতা পাঠ’র আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি কর আইনজীবী সঞ্জয় আচার্যের সভাপতিত্বে ও কর আইনজীবী প্রর্ণব নাথ এর সঞ্চালনায় কবির জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক সংগঠক আলাউদ্দিন খোকন, কর আইনজীবী বসন্ত আশীষ সুমন দাশ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সনাতনী জাগরণ সংঘের সভাপতি কাঞ্চন আচার্য্য, কর আইনজীবী জাবেদ আহমেদ, বিজয় ভট্টাচার্য, মোঃ জানে আলম প্রমুখ। বক্তারা বলেন, দেশ ও জাতির এই কঠিন সময়ে নজরুলের লেখনী আমাদের জাতীয় মুক্তি ও জাতীয় প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত