মামলা হলেও এখনো আসামি গ্রেপ্তার হয়নি হাইকোর্টকে রাজশাহীর এসপি

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে মামলা হয়েছে। তবে এখনো কোন আসামি গ্রেপ্তার হয়নি বলে হাইকোর্টকে জানিয়েছেন রাজশাহী পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন।

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে এ কথা জানান তিনি।

এর আগে সোমবার সকালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টি উত্থাপন করেন। এ সময় আদালত ওই আসামিকে গ্রেপ্তার করার বিষয়টি রাষ্ট্রপক্ষকে অভহিত করতে বলেন।

গত ১৯ মে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে মহানগর ও জেলা বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

২২ সেকেন্ডের সেই ভিডিও চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা, ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করণীয় আমার করবো ইনশাআল্লাহ।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত