অদ্য ১৮ মে বিকাল ৪টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামীকালকের সমাবেশ সফল করার লক্ষ্যে জাতীয়তবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এক প্রস্তুতি সভা চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেষ নুরুউল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় আরও বক্তব্য রাখেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়া, শাহনেওয়াজ চৌধুরী, হারুন ডক, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এড. ইকবাল হোসেন, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল সরকার, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ড. মহসিন খান তরুন, বিভাগীয় শ্রমিক দলের মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য মো. রবিউল, মো. আতিকুর রহমান, মো. দেলোয়ার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক দলের সভাপতি আবু হেনা চৌধুরী, হোটেল শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছাইদুল হক ছাদু, ডক শ্রমিক দলের শামসুল হক টুকু, রিক্সা শ্রমিক দলের হারুণ রশিদ, ফলমন্ডী লোডিং আনলোডিং-এর সভাপতি মো. আবু ছালেহ, ডবলমুরিং শ্রমিক দলের সভাপতি মো. হান্নান, দর্জি শ্রমিক দলের সভাপতি মো. হাসেম, আব্দুর রউফ লিটন, রফিক উল্লাহ জসিম, প্রমুখ। এসময় সভাপতি তার বক্তব্য বলেন, বর্তমান কুটনৈতিক শিষ্ঠাচারে প্রমাণ করে বাংলাদেশের রাষ্ট্র শূন্যের উপর চলছে। রাষ্ট্র পরিচালনার নেতৃত্বর সংকট। অবৈধ অগণতানন্তিক বিনাভোটে সরকার জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। যার কারণে শ্রমিক সমাজ আজকে আতঙ্কিত আছে। বাংলাদেশে শ্রমিকেরা বহির্বিশ্বে বিপদগ্রস্ত হিসেবে অবস্থান করছে। যে কোন মুহুর্তে বিদেশী কুটনৈতিক অবস্থার সংকটের কারণে শ্রমিকরা বিপদগ্রস্ত হতে পারে। বাংলাদেশের শ্রমিকেরা বিদেশ থেকে অর্থ উপার্জন করে পাঠায় । দেশে অর্থনীতি সাবলম্বী করে থাকে। আর বাংলাদেশে লক্ষ লক্ষ গার্মেন্টস শ্রমিকেরা শ্রম দিয়ে বিদেশী পণ্য রপ্তানী করে দেশের অর্থনীতি সমৃদ্ধ করে। কিন্তু আজ তারাই সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হচ্ছে। সরকার জনগণের না হওয়ার কারণে জনগণকে একরে পর এক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আজকের এই শ্রমিকেরা বিপদের সম্মুখীন হওয়ার সম্পূর্ণ দায় বর্তমান এই অবৈধ সরকার। সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, সরকার ইচ্ছাকৃতভাবে শ্রমজীবী মানুষকে সংকটের মুখে ঠেলে দিচ্ছে। ইতিপূর্বে তেলের দাম, বিদ্যুতের দাম, পানির দাম, সারের দামসহ কৃষিপণ্যের দাম ও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে দিয়েছে। তার মধ্যে গ্যাসের মূল্য বৃদ্ধি করার স্বত্ত্বেও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করেছেন। তাই এ সরকারকে জনগণ ক্ষমতায় দেখতে চায় না। দশ দফার আলোকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুন:দ্ধার ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আগামীকালের সমাবেশকে সফল করার চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানান।
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

