ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন

অনলাইন সংবাদদাতা

ইসলামী ব্যাংক টাওয়ার, দিলকুশার সামনে গত কয়েক মাস ধরে জামায়াত ইসলামি ও শিবির সমর্থিত ভুয়া কিছু গ্রাহক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন করে আসছে। সম্প্রতি ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের উপর দেশীয় অস্ত্র, পিভিসি পাইপ ও ইট-পাথর নিক্ষেপ করে হামলা বর্বরোচিত চালায় এই ভুয়া গ্রাহক ফোরামের সন্ত্রাসী ক্যাডার।

আজ ১৯ শে সেপ্টেম্বর, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ভন্ড গ্রাহকদের এসব অযাচিত হস্তক্ষেপ ও হামলার প্রতিবাদে এবার ব্যাংকটির প্রকৃত গ্রাহকবৃন্দ মানববন্ধন করেছে চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনে। এসময় গ্রাহকেরা ব্যাংকের চেক বই উঁচিয়ে ধরে নিজেদের প্রকৃত গ্রাহক দাবী করেন এবং ব্যাংকে জামায়াত শিবির সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠীর সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। এছাড়া তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি রাজনৈতিক গোষ্ঠী ব্যাংকটি বিনা শেয়ারে দখল করে ভয়াবহ লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন।

উপস্থিত গ্রাহকেরা বিগত সময়ে অন্যায়ভাবে চাকুরিচ্যুত ৫৫০০ প্লাস কর্মকর্তাদের চলমান চাকুরি পুনর্বহালের একদফা একদাবীর আন্দোলনে সমর্থন ব্যক্ত করেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত