হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না’ বলা ক্যান্টনমেন্ট থানার ওসিকে প্রত্যাহার

সাইফুম ইসলাম চৌধুরী

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।আজ বৃহস্পতিবার ডিএমপি উপকমিশনার (মিডিয়া) মো. আক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসি রকিবুলকে ‘প্রশাসনিক কারণে’ প্রত্যাহার করা হয়েছে।

গত বুধবার রাতে একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ওসি পরিচয়ে একজনকে সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সমালোচনা করতে শোনা যায়।অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’

তিনি অভিযোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, অথচ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না।

তিনি পুলিশের ভেতরে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলেন। ঘুষের বিনিময়ে পুলিশে পদায়নের কথাও উল্লেখ করেন তিনি।ডিএমপি জানিয়েছে, অডিও ক্লিপের বিষয়বস্তু খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে অফিসিয়াল নম্বরে যোগাযোগ করা হলেও রাকিবুল সাড়া দেননি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত