পুন:নিরীক্ষণে চট্টগ্রামে এসএসসিতে ফেল থেকে পাস করলো ১৯০ জন, নতুন করে জিপিএ -৫ পেয়েছে ৮৩ জন

এজাহার ডেস্ক

২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রের নম্বরে পরিবর্তন এসেছে। এতে মোট ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত ফলাফল পরিসংখ্যানে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

পুনঃমূল্যায়নে ৩ হাজার ১১৪টি উত্তরপত্রের নম্বরে পরিবর্তন করা হয়। এতে ২ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর নম্বর পরিবর্তিত হয়েছে। তবে নম্বর পরিবর্তন হলেও ১ হাজার ৭৯০ জনের জিপিএ অপরিবর্তিত রয়েছে।

অপরদিকে পুনঃমূল্যায়নের ফলে ১ হাজার ১৮৫ জন পরীক্ষার্থীর জিপিএ পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ১৯০ জন। এছাড়া পুনঃমূল্যায়নের পর নতুন করে ৮৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে পুনঃমূল্যায়নের ফলে জিপিএ-৫ থেকে জিপিএ-৪-এর নিচে নেমে যাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৬৪৭ জন এবং নম্বর পরিবর্তন হলেও জিপিএ-৫-এই রয়েছে ১১৫ জন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত