চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় বৈপ্লবিক ভাবধারার অন্যতম কবি, দ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৬ তম প্রয়াণবার্ষিকী স্মরণে আলোচনা সভা গতকাল ১৬ মে সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ সভাপতি কবি আশীষ সেনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে আলোচনা,কবিতা আবৃত্তি ও সঙ্গীতে অংশগ্রহণ করেন সংগঠক অজিত শিক্ষক বিজয় শংকর চৌধুরী, রাজনীতিক স্বপন সেন, আবৃত্তিশিল্পী সোমা মূৎসুদ্দী, সঙ্গীতশিল্পী অচিন্ত্য কুমার দাশ, সঙ্গীতা চৌধুরী, কবি মনজুর আলম, তবলাশিল্পী কানুরাম দে, সাংস্কৃতিকর্মী নিলয় দে, মোঃ জাফর প্রমুখ। সভার শুরুতে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা আকবর হোসেন পাঠান এমপির মৃত্যুতে নিরবতা ও শ্রদ্ধা পালন করা হয়। সভায় বক্তারা বলেন রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় বৈপ্লবিক ভাবধারার অন্যতম কবি, স্বল্প সময়ে যিনি বাংলা সাহিত্যে দাগ কেটে গেছেন তিনি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য্য। ফ্যাসীবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা, তেতাল্লিশের মন্বন্তর তথা ২য় বিশ্বযুদ্ধের বিরুদ্ধে যাঁর লেখনী গর্জে উঠেছিল ভারতের বুকে তিনি হলেন প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য। শ্রেণি সংগ্রাম, অধিকার প্রতিষ্ঠায় যার লেখনী ছিল ক্ষুরধার।
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

