গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠান ‘বই উৎসব’ বছরের প্রথমদিন ১ জানুয়ারি ২০২৪ তারিখ সকাল ১০:০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ ‘বই উৎসব’ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. দানেশ মিয়া। চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাসিমা পারভীনের সভাপতিত্বে এবং মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক মোহাম্মদ আবু জাফর এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ শফিউল আজম।
মাননীয় উপাচার্য তাঁর ভাষণে উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “একটি জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সারাদেশব্যাপি বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ইতিহাসে একটি বিরল ঘটনা”। এজন্য মাননীয় উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মাননীয় উপাচার্য শিক্ষাব্যবস্থায় নতুন ক্যারিকুলামকে স্বাগত জানিয়ে বলেন, “বর্তমান ক্যারিকুলামে সরকার একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল, জ্ঞানভিত্তিক ও সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদেরকে স্মার্ট নাগরিক হিসেবে তৈরী করার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।” মাননীয় উপাচার্য শিক্ষাসহ সরকারের সার্বিক উন্নয়ন কার্যক্রমের ধারা অব্যহত রাখতে সকলকে যথাযথ কার্যকর ভূমিকা রাখার আহবান জানান। পরে মাননীয় উপাচার্য শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন এবং স্কুলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করে অনুষ্ঠানের সুচনা হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্কুলের সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মোস্তফা সরকার, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
”বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ইতিহাসে একটি বিরল ঘটনা”
অনলাইন ডেস্ক
Similar Articles
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

