দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও চট্টগ্রাম শহরে বসবাসরত বোয়ালখালীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গতকাল রবিবার নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আবদুচ ছালাম বলেন, আমি কথায় নয় কাজে বিশ^াসী। মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে অনেকেই বৈতরনী পার হতে চায়। আমি স্বপ্নবাজ মানুষ। স্বপ্ন দেখি, স্বপ্নের পিছনে ছুটে চলি। সৃস্টিকর্তার অশেষ রহমতে অধিকাংশ ক্ষেত্রে আমি আমার নিষ্ঠা, শ্রম ও মেধা দিয়ে স্বপ্নকে হাতের মুঠোয় এনে বাস্তবতায় রূপ দিতে সক্ষম হয়েছি। আমার সদিচ্ছা ও সক্ষমতা সিডিএ’র চেয়ারম্যান হিসেবে উন্নয়নে বদলে যাওয়া চট্টগ্রাম দেখেছে। এখন আমি আমার নিজ এলাকা বোয়ালখালীকে সাজাতে চাই। বোয়ালখালী উপজেলায় স্বপ্নের মত দামী সম্ভাবনা লুুকিয়ে আছে, আমি সেই সম্ভাবনার বাস্তব রূপ দিতে চাই। বোয়ালখালীতে যেমন রয়েছে ভারী শিল্প গড়ে তোলার মত সুযোগ, তেমনি রয়েছে এগ্রো বেইজ শিল্পের অপার সম্ভাবনা। শহরের অত্যন্ত কাছে হওয়ায় যেমন রয়েছে আবাসন শিল্পের বিস্তুতির সম্ভাবনা, তেমনি রয়েছে পর্যটনের সুবর্ণ সুযোগ। শহরের সাথে বোয়ালখালীর যোগাযোগকে সহজতর করা গেলে বোয়ালখালীর চিত্র দ্রুতই পাল্টে যাবে। বোয়ালখারীর মানুষ কল্পনাও করতে পারবেনা কি পরিমান পর্যটক বোয়ালখালীতে আসবে। কি পরিমান মানুষের কর্মসংস্থানের সুযোগ এ বোয়ালখালীতে রয়েছে। কালুলঘাটে সড়ক সেতু নির্মান কেবল বোয়ালখালীর মানুষের প্রাণের দাবীই নয়, জাতীয় অর্থনীতির জন্যও এ সেতু নির্মান গুরুত্বপূর্ণ। এ সেতু বাস্তবায়ন হলে বান্দরবান পার্বত্য ও পর্যটন জেলার সাথে বোয়ালীখালীর মধ্য দিয়ে উদালবুনিয়া সড়ক নির্মান করে সহজ কানেক্টিভিটি গড়ে তোলা যায়। এতে বান্দরবান ও শহরের দুরত্ব কমে আসবে প্রায় অর্ধেক। এখানে অবস্থিত বিভিন্ন ধর্মের পবিত্র ও পূন্য তীর্থসহ ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন গুলোকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরতে পারলে প্রাকৃতিক সৌন্দর্যেও লীলাভূমি পর্যটকদের কাছে এক টিকিটে দুই ছবির মত হয়ে ওঠবে। মোটের উপর আমি বোয়ালখালীকে একটি আকর্ষনীয়, সাজানো, গোছানো ও স্মার্ট উপজেলা হিসেবে সারাদেশের জন্য আদর্শ হিসেবে গড়ে তুলতে প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে বোয়ালখালী-চান্দগাঁও-পাঁচলাইশের মানুষের সহযোগিতা চাই, দোয়া চাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেটলী মার্কায় মূল্যবান ভোট চাই।
বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী সভাপতিত্বে সাংবাদিক এম এ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ সৈয়দ নুরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিজিএমই’র সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির, ব্যাংকার মোহাম্মদ জাহেদ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক সেকান্দও আলম বাবর, সাংবাদিক কামাল উদ্দিন, মো. নুরুল আবছার, সৌমেন ধর, মো. সিরাজুল ইসলাম, ইয়াছিন চৌধুরী প্রমুখ।
আমি শুধু স্বপ্ন দেখি না স্বপ্ন বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করি
অনলাইন ডেস্ক
Similar Articles
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

