তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আগে মানুষ পদুয়া একবার আসলে আর আসতে চাইত না। কারণ রাস্তা ছিল না, ব্রিজ ছিল না যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই নাজুক। মানুষকে বর্ষাকালে নৌকা ব্যবহার করে নদী পার হতে হত। এরফলে মানুষ বিরক্ত হয়ে যেত। কিন্তু এখন উন্নয়নের ধারায় পদুয়া বদলে গেছে। কাপ্তাই রোড ছাড়া অন্য কোন রাস্তায় কার্পেট ছিলনা। আমি নির্বাচনে জেতার পরে এ পদুয়ার চিত্র পাল্টে দিয়েছি। পদুয়া আজকে আধুনিক জনপদে রূপান্তরিত হয়েছে।
তিনি আরো বলেন, পদুয়ার মানুষের ভালবাসার কথা আমি ভুলতে পারব না। আমি যখন প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে ছিলাম কেউ আমাকে তখন চিনত না। আমি সেবারে আমার বাবার পরিচয় ও প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী হিসেবে পরিচিত ছিলাম। কিন্তু আপনাদের ভালবাসার ফলে সেবার ভোটে আমি বিশাল ব্যবধানে জিতে ছিলাম। আমি এবারও যেন তেমন ভালবাসা পাই এটাই প্রার্থনা করি আপনাদের কাছে।
মন্ত্রী বলেন, এখানে এখন সবধরনের সুযোগ সুবিধা রয়েছে। আগে মানুষ যোগাযোগ ব্যবস্থার কারণে পিছনে পরে ছিল, কিন্তু আজকে দেখেন উন্নয়নের ছোঁয়া লেগে আমাদের এলাকা কত এগিয়ে গেছে। আজকে মানুষের পাকা ঘর, উন্নত ব্রিজ, ডিজিটাল সেন্টার, বিভিন্ন ভাতা থেকে শুরু করে আরও অনেক উন্নয়ন মূলক কাজ করা হয়েছে। আপনারা আমাকে নির্বাচন করেছিলেন, প্রধানমন্ত্রী আমাকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়েছে। আমি আপনাদের মুখ উজ্জ্বল করেছি। আপনারা দোয়া করবেন আমি যেন এ ধারা অব্যাহত রাখতে পারি।
সমাবেশ শেষে তিনি ইউনিয়ন আওয়ামীলীগের অফিস উদ্বোধন করেন।
আজ চট্টগ্রামের রাংগুনিয়া পদুয়া রাজারহাট মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণা কার্যক্রম উপলক্ষ্যে পদুয়া আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এবং উপজেলা আওয়ামী লীগ নেতা বক্তৃতা করেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য জনসাধারণ উপস্থিত ছিলেন।
রাঙ্গুনিয়ার পদুয়া আজকে আধুনিক জনপদে রূপান্তরিত হয়েছে -তথ্য মন্ত্রী
অনলাইন ডেস্ক
Similar Articles
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

