আজ যথাযথ মর্যাদা ও উৎসবমূখর পরিবেশে মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা। দিবসের মূল কর্মসূচি শুরু হয় ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় এর শেখ রাসেল চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে। একই সময়ে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এসময় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, রেঞ্জ ডিআইজি নুরেআলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার এ কে এম সরোয়ার কামাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড এর ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুল হক চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে সমগ্র বাঙালি জাতি ৯ মাসের সশস্ত্র মুক্তিযোদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এসময় তিনি যাদের অত্মত্যাগের বিনিময়ে আজকে এই স্বাধীনতা সেই ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। এসময় তিনি নতুন প্রজন্ম তাদের বুদ্ধিদীপ্ত মেধা ও প্রজ্ঞা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজে লাগাবে এ আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার এ কে এম সরোয়ার কামাল বলেন, ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর মহমানের ডাকে সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছিল। তাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আজ স্বাধীনতার ৫৩ বছর, এখনো আমরা সাম্প্রদায়িকতা এবং অপশক্তির অপতৎপরতা থেকে মুক্ত হতে পারিনি। এসময় তিনি নতুন প্রজন্ম দেশকে সাম্প্রদায়িক অপশক্তির অপতৎপরতা থেকে মুক্ত করবে এ আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রামে বিজয় দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ
অনলাইন ডেস্ক
Similar Articles
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

