চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে বিজয় দিবস পালিত

অনলাইন ডেস্ক

মহান বিজয় দিবসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ যৌথ উদ্যোগে সকালে শহীদের স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মাননীয় পরিচালক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মানিত অধক্ষ্যের নেতৃত্বে এক বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়।
আজ মহান বিজয় দিবস আনন্দের এই দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের। যাঁরা ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়। জাতিকে করেছিলেন পরাধীনতার শৃঙ্খল মুক্ত।


এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা (ডায়াগনস্টিক পরীক্ষাসহ) সেবা প্রদান, “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা ভিডিও চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অন্তঃবিভাগের রোগীদের উন্নত মানের খাবার পরিবেশন সহ শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত/প্রার্থনার আয়োজন করা হয়। কমসূচীতে হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষ্যে লাল সবুজের বর্ণিল আলোকসজ্জায় সেজেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত