জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন দমন করতেই সরকার জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে

অনলাইন ডেস্ক

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে চলমান অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ডবলমুরিং থানা যুবদল নেতা ইউনুছ হাওলাদারকে নগরীর নাজিরপুল থেকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিএনপিকে নেতৃত্ব শূন্য করে জনগণের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন দমন করতেই সরকার সারাদেশে বেআইনিভাবে জুলুম-নির্যাতন ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে’।
‘সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের গণদাবি উপেক্ষা করে সরকার হামলা-মামলা ও গ্রেফতার-নির্যাতনের পথ বেঁছে নিয়েছে’।
‘বিনা গ্রেপ্তারি পরোয়ানায় নেতাকর্মীদের গ্রেপ্তারের উদ্যেশ্যে বাসাবাড়িতে যখন-তখন হানা দিয়ে পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করছে’।

নেতৃদ্বয় অবিলম্বে গণগ্রেপ্তার, গায়েবি মামলা, জুলুম-নির্যাতন বন্ধ করা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের গ্রেপ্তার হওয়া সকল নেতাকর্মীকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জোর দাবি জানান।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত