দীর্ঘদিন ধরে একা নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক

বিয়ের আয়োজনের জন্যই ভক্তরা অপেক্ষা করছিলেন। কিন্তু এলো ভাঙনের খবর। বাগদান সম্পন্ন হলেও সেটা পরে ভেঙে যায়। তারপর থেকেই একাই আছেন।

ফারিয়া বলেন, ‘বর্তমানে আমি সিঙ্গেল। গত দশ মাস ধরেই সিঙ্গেল। এর আগে কিন্তু সম্পর্কে ছিলাম। আমি ছোটবেলা থেকেই প্রেম করেছি। বলা যায়, বোঝার বয়স থেকেই প্রেমের সম্পর্কে ছিলাম। কখনো সিঙ্গেল ছিলাম না।’

দীর্ঘদিনের সম্পর্কে ভাঙনের পর বর্তমানে সিঙ্গেল নুসরাত ফারিয়া। কেন ভেঙেছিল সেই সম্পর্ক? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে নায়িকা জানালেন, সম্পর্কের একটা পর্যায়ে আমরা দু’জন ভিন্ন কিছু চাওয়া শুরু করেছিলাম। তখনই মনে হয়েছে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। কারণ একটা মৃত সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।

জীবনে প্রথম পাওয়া প্রেমপত্রে কী লেখা ছিল, সেটাও মনে আছে ফারিয়ার। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘জীবনে প্রথম যেই প্রেমের চিঠি পেয়েছিলাম, সেটি ছিল একটি গান। কেউ একজন ভালোবেসে ‘লিভিং অন এ জেট প্লেন’— পুরো গানটি লিখে পাঠিয়েছিল আমাকে।’

সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে নুসরাত ফারিয়াকে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
https://www.deshrupantor.com/469637

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত