চট্টগ্রাম তথা দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সংগঠক, খেলাধুলাই যার একমাত্র স্বপ্ন, খেলাধুলাই যার একমাত্র ধ্যান জ্ঞান, চট্টগ্রাম আবাহনীর একমাত্র উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, সিজেকেএস এর বর্তমান সহ সভাপতি, চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র সংগঠক সৎ, নিষ্ঠাবান ব্যক্তিত্ব লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরীকে আসন্ন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)’র নির্বাচনে সহ সভাপতি পদে ভোট দিয়ে জয়যুক্ত করে চট্টগ্রামের খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ দান করুন।
বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ক্রীড়া সংগঠন ঢাকা আবাহনীর দুর্দিনে আর্থিকভাবে সহযোগিতা করার মানসে এবং পিছিয়ে পড়া চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে তিনি একক উদ্যোগে চট্টগ্রামের কিছু ক্রীড়া পাগল সংগঠককে সংগঠিত করে চট্টগ্রাম আবাহনী গঠন করেছেন। সেই আশির দশকে প্রতি বছরে তিনি খেলাধুলার জন্য ৫/৬ লক্ষ টাকা খরচ করে এসেছেন। যা বর্তমান বাজারে কোটি কোটি টাকা মূল্যমানের সমান।
তিনি বিভিন্ন সময়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সিজেকেএস কার্যনির্বাহী কমিটির দুই বারের সহ সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফুটবল কমিটি, ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্ব যোগ্যতার সাথে পালন করেছেন। তিনি দায়িত্ব পালনকালীন সময়ে সিজেকেএস কর্মকর্তাদের খেলা দেখার সুবিধার্থে নিজের অর্থায়নে প্যাভেলিয়ন সংস্কার করেছেন। যা একজন নিঃস্বার্থ সংগঠকের আন্তরিকতা প্রমাণ বহন করেন।
তিনি চট্টগ্রাম থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার স্বপ্ন নিয়ে একক অর্থায়নে অনুর্ধ ১১ বছরের কিশোরদের জন্য রাসেল স্মৃতি অনুর্ধ-১১ ক্রিকেট টুর্নামেন্ট প্রবর্তন করেছেন। তিন তিন বার এ গুরুত্বপূর্ণ আয়োজন সম্পন্ন করেছেন। যার কারণে কিশোর বয়স থেকেই মেধাবী ক্রিকেটার তৈরি হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। যা একজন ক্রীড়া সংগঠকের জন্য পরম স্বস্তির এবং চট্টগ্রামের কিশোর ক্রিকেটারদের জন্য অনন্য প্রাপ্তি।
তিনি এমন একজন সংগঠক যিনি বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দলকে বিশ্ব ব্লাইন্ড ক্রিকেট দরবারে ব্যাপক উন্নতির শিখরে নিয়ে গেছেন। তিনি বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এর গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে বিশ্বের বাঘা বাঘা দেশকে পরাজিত করে বাংলাদেশ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। তার বিচক্ষণ নেতৃত্বে ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশে দ্বিপাক্ষিক সফরে দারুণ সাফল্য অর্জন করেছে। তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এককভাবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল, চট্টগ্রাম ডিজএ্যাবল স্পোর্টিং ক্লাব পরিচালনা করছেন। অবহেলিত দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের জীবনে স্বপ্নকে ছুঁয়ে দেখার মন্ত্র হয়ে তিনি যোগ্যতার সাথে তাদের নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এমন একজন নিবেদিতপ্রাণ, সৎ, নির্লোভ ও চৌকস ক্রীড়া সংগঠককেই সিজেকেএস পরিবারের প্রয়োজন। যার হাত ধরে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের ব্যাপক উন্নতি হবে বলেই সিজেকেএস এর সাধারণ কাউন্সিলরগণ দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তাই আগামী ২৫ নভেম্বর শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস এর নির্বাচনে আপনি আপনার সুচিন্তিত রায় প্রদান করে ৪ টি সহ সভাপতির মধ্যে দিদারুল আলম চৌধুরীকে সর্বাধিক সংখ্যক ভোট প্রদান করে জয়যুক্ত করার মাধ্যমে সিজেকেএস তথা চট্টগ্রামের ক্রীড়া উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার সুযোগ দিন।
দিদারুল আলম চৌধুরীকে সিজেকেএস নির্বাচনে সহ-সভাপতি পদে ভোট দিয়ে জয়যুক্ত করুন
অনলাইন ডেস্ক
Similar Articles
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

