বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে গত ১১ নভেম্বর শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি খোরশেদ আলম চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ নিজাম উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তারেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় মহাসচিব নোমানুজ্জামান আল-আজাদ। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ সম্মিলিত শ্রমিক জোটের সাধারণ সম্পাদক কমরেড বাদল খান। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নুরুন্নবী। বক্তব্য রাখেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবদুল খালেক হাওলাদার, সহ-সভাপতি মতিনুল হক টিপু, জাফর আহমদ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তারেক, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী রেজা ও রাখী রাণী দাশ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের জেলা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করা হয়। পূর্বাহ্নে অনুষ্ঠানের প্রধান অতিথি পরিষদের কেন্দ্রীয় মহাসচিব চট্টগ্রাম জেলা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধান অতিথি নোমানুজ্জামান আল-আজাদ বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সরকারি কর্মচারিদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। তারা পরিবার-পরিজন নিয়ে আজ চরম দুঃখ-কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। এ অবস্থায় কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় নির্বাচনের আগেই সরকারি কর্মচারিদের জন্য নবম পে-কমিশন ঘোষণার জন্য দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

