ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেছেন, বিএনপির সন্ত্রাস দমনে আমরা রাজপথে আছি। আগামী নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিনই রাজপথে থাকব। বিএনপি আগুন-সন্ত্রাস করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
রবিবার সকালে রাজধানীর উত্তরায় বৃহত্তর উত্তরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত অবরোধ বিরোধী মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি উত্তরার জসিমউদ্দন থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর ঘুরে জসিমউদ্দন এসে শেষ হয়।
মিছিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস এম তোফাজ্জাল হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফসার উদ্দিন খান, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ এ.কে.এম মাসুদুজ্জামান মিঠু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ আতিকুর রহমান মিলন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম খান ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলুসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মো. খসরু চৌধুরী বলেন, বিএনপির অগ্নি-সন্ত্রাস থেকে দেশের মানুষের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে রাজপথে থাকতে হবে। বিষধর সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপিকে বিশ্বাস করা যায় না। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বকে বিশ্বাস করে না। বিএনপি আন্দোলনের নামে যখন রাস্তায় নামে, তখন দেশের মানুষ আতঙ্কিত থাকে। সেই আতঙ্কিত মানুষকে শক্তি ও সাহস জোগানোর জন্য আমাদের মাঠে থাকতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনের স্বপ্ন অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে। বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও সামাজিক অগ্রগতি। যার অপ্রতিরোধ্য পথ চলায় বাংলাদেশ আজ ছুটে চলেছে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানেই উন্নয়নের জয়জয়কার।
ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খসরু চৌধুরী বলেন, শেখ হাসিনা মানেই অর্থনৈতিক সমৃদ্ধি। বাংলাদেশের আস্থার প্রতীক। আধুনিক বাংলাদেশের নির্মাতা। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বেই আজকের ঘুরে দাঁড়ানো বাংলাদেশ। রেকর্ড চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সারা বিশ্বের বিস্ময়। দক্ষিণ এশিয়াসহ বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজেকে আবির্ভূত করেছেন। শেখ হাসিনা শুধু দেশের রতœ নয়, তিনি বিশ্বরতœ। তিনি বাঙালি জাতির চেতনার প্রতীক। আমাদের অহঙ্কার। আমাদের সকলের অনুকরণীয় দৃষ্টান্ত। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব, যোগ্যতা, নিষ্ঠা, মেধা-মনন, দক্ষতা, সৃজনশীলতা, উদারমুক্ত গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে।
বিএনপির সন্ত্রাস দমনে আমরা নির্বাচন পর্যন্ত প্রতিদিনই রাজপথে থাকব: খসরু চৌধুরী
অনলাইন ডেস্ক
Similar Articles
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

