ঢাকায় রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্রসহ সাত দেশের উদ্বেগ

অনলাইন ডেস্ক

সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে শান্তিপূর্ণ সমাবেশের নামে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন। সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানানো হয়।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন এ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশে সহিংসতায় নিহত ও আহতদের জন্য সমবেদনা প্রকাশ করছি।

এতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরির জন্য আমরা সব পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত