সন্দ্বীপ উপজেলার পেশাজীবীদের সংগঠন আমরা সন্দ্বীপবাসির উদ্যোগে যৌক্তিক ভাড়া নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম জেলা পরিষদ ঘেরাও কর্মসূচি পালিত হয়। ঘেরাও কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এক সপ্তাহের মধ্যে যৌক্তিক ভাড়া নির্ধারণ না হলে বৃহত্তর কর্মসূচি প্রদান করবেন বলে হুশিয়ারি দেন। মানববন্ধনের পর জেলা পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবালকে এক স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ হলো- একাধিক ইজারা প্রদান, গুপ্তচরা-কুমিরা উভয় ঘাটে ভাড়া উল্লেখিত ৬টি সাইনবোর্ড স্থাপন, স্পিড বোটের ভাড়া ২০০ টাকা, ট্রলার ভাড়া ১০০ টাকা, ৫০ কেজি মালামাল ২০ টাকা, জরুরি চিকিৎসা যান নিশ্চিত করা, শিক্ষার্থীর হাফ ভাড়া, প্রতিবন্ধী যাতায়াত ফ্রি, বিনা সিরিয়ালে প্রবাসীদের টিকেট সংগ্রহ, ওজন মাপার স্কেল চালু প্রভৃতি।
ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ আলম, স্বাগত বক্তব্য রাখেন আমরা সন্দ্বীপবাসির সমন্বয়ক সাংবাদিক সালেহ্ নোমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন আমরা সন্দ্বীপবাসির সমন্বয়ক সাংবাদিক মোঃ খাদেমুল ইসলাম। আমরা সন্দ্বীপবাসির সমন্বয়ক মাহবুবুল মাওলা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ, সমাজকর্মী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আজমত আলী বাহাদুর, গাজী মোঃ আনিসুর রহমান, ফোরকান উদ্দিন রিজভী, সন্দ্বীপ নাগরিক সমাজ’র প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক শোয়াইব উদ্দিন হায়দার, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক প্রচার সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, লায়ন ক্লাব অব চিটাগং ইমার্জিং সন্দ্বীপের সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন, সন্দ্বীপ নাগরিক সমাজ’র সমন্বয়ক আবদুল কাদের মানিক, এডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, এডভোকেট এস.এম. সাইফুর রহমান নওশাদ, সাংবাদিক ওমর ফয়সাল, সন্দ্বীপ টিভির পরিচালক খোদা বক্স সাইফুল, সন্দ্বীপ সংযোগ এর পরিচালক ফসিউল আলম, মাওলানা কারী দিদারুল মাওলা প্রমুখ। সন্দ্বীপ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা প্রদত্ত ডি.ও লেটার পড়ে শুনান সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন জিহাদ।
ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণকৃত সংগঠনসমূহ হলো- সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সন্দ্বীপ ইউনিক সোসাইটি, ইয়ুথ ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ, লিও ক্লাব অব চিটাগাং সন্দ্বীপ, সন্দ্বীপ নাগরিক সমাজ, সন্দ্বীপ সম্মিলিত সামাজিক ঐক্য পরিষদ, সন্দ্বীপ ‘ল’ স্টুডেন্টস্ ফোরাম, সন্দ্বীপ স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম কলেজ, আলোকিত সংঘ, সন্দ্বীপ স্টুডেন্টস ফোরাম মহসিন কলেজ।
আমরা সন্দ্বীপবাসির উদ্যোগে যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে চট্টগ্রাম জেলা পরিষদ ঘেরাও
অনলাইন ডেস্ক
Similar Articles
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- তারেক রহমানকেই তার যাওয়ার রাস্তা বেছে নিতে হবে’
- আরও শক্তিশালী হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ উদ্ধার
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

