ত্রিকালদর্শী, শিবকল্পতরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৩ তম আবির্ভাব তিথি উপলক্ষে এক সম্মাননা সভা গত ৯ সেপ্টেম্বর তারিখে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী, আসকারদীঘির পশ্চিম পাড়স্থ বাবার মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা পরিষদের সভাপতি লায়ন দীপক চৌধুরী’র সভাপতিত্বে এবং কাঞ্চন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মাননা সভায় প্রধান অতিথি হিসেব আসন অলংকৃত করেন বিশিষ্ট সমাজ হিতৈষী, ধর্মানুরাগী অদুল কান্তি চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বাবু চন্দর ধর। শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির বীর মুক্তিযোদ্ধা পাই পাল সাহা, সাধারণ সম্পাদক বাবুল দেব রায়, সহ-সভাপতি হারাধন চক্রবর্তী, উত্তম রায় চৌধুরী, জয় প্রকাশ দত্ত (বাবুন), যুগ্ম-সম্পাদক অলকেশ দাশ (অপু), অর্থ সম্পাদক সরোজ কান্তি চৌধুরী, প্রনয় দাশ (যীশু), আরো উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক খোকন চক্রবর্তী, বিশ্বজিত পাল (বিশু), সমীর কর, অজন দে, রাজীব দত্ত প্রমুখ। অনুষ্ঠানে মান্যবর অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সনাতনী সমাজ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। বৈশ্বিক পরিবেশ এবং বর্তমান সমাজ ব্যবস্থা ক্রমশঃ অধার্মিকতায় গ্রাস করছে। এর থেকে পরিত্রান পেতে হলে যুব সমাজকে সংগঠিত করে নব-উদ্যেমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বড় বড় সভা, সমাবেশ, র্যালি ইত্যাদি আয়োজন করে সে অর্থ দিয়ে গরীব, অসহায় ও দুস্থদের কল্যাণে ব্যয় করার আহবান জানান। তিনি আরো বলেন মন্দিরের উন্নয়নে যে কোন সাহায্যের জন্য তার দরজা সবসময় উন্মুক্ত। প্রধান বক্তা বলেন, সমাজের বিত্তবানরা যদি অদুল চৌধুরীদের মত এগিয়ে আসে তাহলে বাংলাদেশে কোন মঠ-মন্দির অবহেলিত থাকবেনা।
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

