বেঁচে যাওয়া ভাত দিয়ে যেভাবে বানাবেন লুচি

অনলাইন ডেস্ক

আগের দিনের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে বানিয়ে ফেলতে পারেন গরম গরম লুচি। বিকেলের নাস্তায় পরিবেশন করুন মজাদার লুচি। রেসিপি জেনে নিন।

১ কাপ ভাতের সঙ্গে আধা চা চামচ লবণ ও ১/৪ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটির সঙ্গে ১ কাপ ময়দা ও ১ টেবিল চামচ তেল মিশিয়ে ডো বানান। ডো বানানো শেষে কিছু তেল ছিটিয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। এরপর ছোট ছোট লেচি কেটে লুচি বেলে নিন। গরম তেলে ভেজে তুলুন লুচি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত