২৪ আগস্ট ২০২৩ এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে পণ্য সরবরাহকারী নারী-উদ্যোক্তাদের জন্য ‘ক্রেতা-বিক্রেতা সম্মিলনের প্রস্তুতিমূলক কর্মশালা’ আয়োজন। নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার-সংযোগের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও ক্রেতা-বিক্রেতা সম্মিলন ২০২৩ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে এসএমই ফাউন্ডেশন।
এই আয়োজন একদিকে উৎপাদনকারী নারী-উদ্যোক্তাদের কাঙ্খিত ক্রেতার সাথে পরিচিত করবে, অন্যদিকে বাণিজ্যিক ক্রেতাদের পণ্যের উৎপাদনকারী খুঁজে পেতে সাহায্য করবে। এরই প্রাথমিক পদক্ষেপ হিসেবে পণ্য সরবারহকারী নারী-উদ্যোক্তাদের জন্য ২৪শে আগস্ট ২০২৩ আগারগাঁও পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে ক্রেতা-বিক্রেতা সম্মিলনর প্রস্তুতিমূলক কর্মশালা আয়োজন করা হয়।
কর্মশালায় বুটিকস, পাটজাতপণ্য, চামড়াজাতপণ্য এবং হস্তশিল্প উৎপাদনের সাথে সম্পৃক্ত প্রায় ১০০জন নারী-উদ্যোক্তা অংশগ্রহণ করেন। রিসোর্স পারসন ছিলেন ফ্যাশন হাউজ সাদাকালো’র স্বত্ত্বাধিকারী জনাব আজহারুল হক আজাদ, রং বাংলাদেশ-এর স্বত্ত্বাধিকারী জনাব সৌমিক দাস, নিপুণ-এর স্বত্ত্বাধিকারী জনাব আশরাফুর রহমান ফারুক , বিবিয়ানা’র স্বত্ত্বাধিকারী জনাব লিপি খন্দকার এবং তরঙ্গ-এর নির্বাহী পরিচালক জনাব কোহিনুর ইয়াসমিন । রিসোর্স পারসনগণ নারী-উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য পর্যবেক্ষণ করেন এবং পণ্য বাজার-সংযোগের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
কর্মশালায় ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক জনাব ফারজানা খানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহ উদ্দিন মাহমুদ। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব মুহাম্মদ মাসুদুর রহমান, ব্যবস্থাপক জনাব সৈয়দা সুলতানা ইয়াসমিনসহ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ।
ক্রেতা-বিক্রেতা সম্মিলনের মূল পর্ব আগামী সেপ্টেম্বর, ২০২৩-এর শেষ সপ্তাহে আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘ক্রেতা-বিক্রেতা সম্মিলনের প্রস্তুতিমূলক কর্মশালা’
অনলাইন ডেস্ক
Similar Articles
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

