বিশ্বজুড়ে মানবতার কল্যাণে রোটারী অনন্য অবদান রেখে চলেছে-সনি এমপি

অনলাইন ডেস্ক

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর সভায় আজ ১৯ আগষ্ট ২০২৩ইং চট্টগ্রাম ক্লাবে ক্লাব সভাপতি মোঃ জামালউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে অতিথি বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খাতিজাতুল আনোয়ার (সনি)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট গভর্নর পিপি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম, পিপি ও সাবেক ডিস্টিক্ট সেক্রেটারী মোহাম্মদ শাহাজাহান, এডিশনাল এরিয়া ডাইরেক্টর পিপি এমদাদুল আজিজ চৌধুরী, ডেপুটি গভর্নর পিপি শহীদুল ইসলাম চৌধুরী, এসিসট্যান্ট গভর্নর পিপি ইঞ্জিঃ আমজাদ হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট এস. এম জমির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সৈয়দা কামরুন নাহার, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাহউদ্দিন, সেক্রেটারী মোহাম্মদ বেলাল, জয়েন্ট সেক্রেটারী ড. আয়েশা আফরিন, রোটারিয়ান ইকরাম পাশা, মিজানুর রহমান আপন, দিদারুল আলম, এস.এম সাজ্জাদ হোসেন, ফরিয়া তাবাস্সুম চৌধুরী, সৈয়দা সেলিনা সরওয়ার, আলাউদ্দিন আলম, শেখ ফরিদ, ফিলিপ গোমেজ, মনসুর মিয়া, নিপা দাশ রোটার‌্যাক্ট ফায়জুল, নাঈম হাসান, বাতিন, ইফতি, অর্পন প্রমুখ।

খাতিজাতুল আনোয়ার (সনি) এমপি বলেন, বিশ্বজুড়ে মানবতার কল্যাণে রোটারী অনন্য অবদান রেখে চলেছে। সমাজে শিক্ষা বাসস্থান, সেনিটেশন ও পোলিও নির্মূলে রোটারি ক্লাবসমূহ প্রতিনিয়ত কাজ করছে। এভাবে প্রত্যেক সমাজ সচেতন নাগরিকের মানবিক দায়বদ্ধতা রয়েছে। তিনি তার কর্মক্ষেত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি ক্লাবের সেবামূলক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন। তিনি আরো বলেন, শিক্ষার ক্ষেত্রে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং যেভাবে কাজ করছে তা সমাজের জন্য অনুকরনীয়। অনুষ্ঠানে ইদিলপুর ইসলামিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসা, ইদিলপুর ভূজপুর ফটিকছড়ি চট্টগ্রামকে ক্লাব প্রেসিডেন্ট মোঃ জামালউদ্দিন সিকদার শিক্ষার ব্যয় মেটানোর জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত