এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮০.৩৯ শতাংশ

অনলাইন ডেস্ক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ । গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। সেবছর পাসের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

আজ শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্য বছর কর্মদিবসে ফল প্রকাশ করা হলেও এবার প্রথমবারের মতো সরকারি ছুটির দিন ফল প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়।

বরিশাল শিক্ষা বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ, ময়মনসিংহ ৮৫ দশমিক ৪৯ শতাংশ, রাজশাহীতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের ৮৬ দশমিক ৩৫ শতাংশ ও মাদ্রাসা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত