নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে দেশ’

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে। এর ফল এখন জনগণ দেখছে। দেশের মানুষ এখন বিশ্বের যেখানেই যায় মাথা উঁচু করে চলতে পারছে।’

আজ বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নতি কত দ্রুত করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। আমি মনে করি বাংলাদেশ এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত যোগ্যতা অর্জন করেছে। আমরা সুপরিকল্পিত পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই এটা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন শুরু হবে ২০২৬ সালে। সে জন্য আমাদের আরও কঠোরভাবে পরিশ্রম করতে হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও স্যাংশনের কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। প্রতিটি কাজে বাধা পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় জিনিস সময়মত পাওয়া যাচ্ছে না। অর্থনীতির উপর বড় চাপ পড়ছে। তারপরেও অনেক উন্নত দেশের চেয়ে বাংলাদেশের অর্থনীতি অনেক গতিশীল। উন্নয়নের কর্মধারাও অব্যাহত আছে।’

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত