কলাবতী শাড়ি’ উপহার পেলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য উপহার দিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি।

সোমবার (১৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভাকক্ষে প্রধানমন্ত্রীকে তিনটি শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য উপহার দেন তিনি। এ সময় দুটি জুয়েলারি বক্সও দেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেন।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু থেকে মনিপুরী ডিজাইনের এই শাড়ি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি তিনটি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ।

এ ছাড়া পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার এবং ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে প্রদান করেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত