প্রধানমন্ত্রীর সঙ্গে আজ গণভবনে সাক্ষাৎ করবেন উজরা জেয়া

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। সকাল সাড়ে ৯টায় গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে বুধবার জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

মঙ্গলবার উজরা জেয়া ঢাকায় আসেন। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী শুক্রবার পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। আজ আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও উজরা জেয়ার বৈঠকের কর্মসূচি রয়েছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত