কোরবানি ঈদ তো হয়েই গেলো। বাড়িতে প্রচুর গরুর মাংস খাওয়া হলো। এবার বাসায় রান্নার জন্যে গরুর পায়া দিয়ে মজাদার রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এটি হলো ডালে ঝালে নেহারি। আসুন, রেসিপিটি জেনে নেওয়া যাক।
উপকরণ :
গরুর পায়া ২ টি, আদা ও রসুন বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ১ চা চামচ করে, পেঁয়াজ বাটা ১ কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, চিনি ও টেস্টিং সল্ট ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ, দুধ ৪ টেবিল চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, পানি ২ লিটার, বুটের ডাল সিদ্ধ ২ কাপ, সয়াবিন তেল ২ টেবিল চামচ, কেওড়া জল ১ চা চামচ, কাঁচা মরিচ ৫/৬ টা, আদা ও পেঁয়াজ কুচি আধা কাপ।
রান্নার প্রণালি :
গরুর পায়া ভালো করে পরিস্কার করে ধুয়ে নিন। এরপর গরম পানি দিয়ে আরও একবার ধুয়ে নিন। হাড়িতে সয়াবিন তেল গরম হলে এলাচ ও দারুচিনি দিয়ে ফোড়ন দিন। এবার আদা ও রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা,হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার গরুর পায়া আর পানি দিয়ে ভালো করে রান্না করুন ৩/৪ ঘন্টা।
এরপরে জিরা গুঁড়া, চিনি, টেস্টিংসল্ট, গরম মসলা গুঁড়া, দুধ, কেওড়া জল দিয়ে ঢাকনাসহ আরও অল্প কিছু সময় রান্না করুন। এবার বুটের ডাল সিদ্ধ দিয়ে ৩০ মিনিট রান্না করুন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও আদা কুচি বাদামি করে ভেজে রান্না করা নেহারিতে ঢেলে দিন। ব্যস, রান্না হয়ে গেলো সুস্বাদু ডালে ঝালে নেহারি।
আফরোজা খানম মুক্তা : স্বত্ত্বাধিকারী, সৌখিন কারুশিল্প।
বাসায় রান্না করুন ডালে ঝালে মজাদার নেহারি!
অনলাইন ডেস্ক
Similar Articles
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

