গেলো শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে প্রখ্যাত বরেণ্য (প্রয়াত) গীতিকার, প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের বাস ভবনে দিঠির সঙ্গীত জীবনের সাফল্যের ত্রিশ বছরের পথচলায় এক ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়। এই আড্ডায় অংশগ্রহণ করেন সিনেমার সফল তারকা জুটি নাইম-শাবনাজ, চিত্রনায়ক বাপ্পারাজ, জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, চিত্রনায়ক সম্রাট, সঙ্গীতশিল্পী হোমায়রা বশির, উপস্থাপক দেবাশীষ বিশ^াস, খন্দকার বাপ্পী, সঙ্গীতশিল্পী অপু আমান, কোনাল, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা, অভিনেত্রী স্নিগ্ধা শ্রাবণ, ব্যবসায়ী মো. রমিনুল হক সায়াদ ও দিঠির ভাই উপল’সহ আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতেই নাইম-শাবনাজকে শ্রদ্ধা জানিয়ে তাদেরকে উৎসর্গ করে নাইম-শাবনাজ অভিনীত প্রথম সিনেমা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার ‘ও আমার জান তোর বাঁশি যেন জাদু জানেরে’ গানটি পরিবেশন করেন। এরপর দিঠি বাপ্পারাজকে উৎসর্গ করেও তার সিনেমার একটি গান পরিবেশন করেন। এরপর মাইক্রোফোন হাতে নেন আঁখি আলমগীর ও দিঠি। তারা দুজন আঁখির বাবা নায়ক আলমগীর অভিনীত ‘দোলনা’ সিনেমার ‘তুমি আমার কতো চেনা’ গানটি পরিবেশন করেন। এ সময় গানে গানের তালে তালে নাচেও অংশগ্রহন করেন নাইম-শাবনাজ, উপল। পাশাপাশি আঁিখ-দিঠির সঙ্গে গানে অংশগ্রহন করেন হোমায়রা বশিরও। এরপর গায়ক অপু আমান, বিপ্লব সাহা, দেবাশীষ বিশ^াস, কোনালও সঙ্গীত পরিবেশন করেন। রাত যখন গভীর। বিদায় নেবার পালা। ঠিক সেই সময় এহতেশাম পরিচালিত ‘চোখে চোখে’ সিনেমার ‘বড় মিষ্টি লাগে তুমি কাছে এলে’ গানটি গেয়ে উঠেন। দিঠির গাওয়া শেষ হতে না হতেই মাইক্রোফোন হাতে নিয়ে নাইমও গেয়ে উঠেন। আর ঠিক তখনই সবার মধ্যে পরম আনন্দ আর উচ্ছাস ছড়িয়ে পড়ে। এরপর উপলও গাইতে শুরু করেন নাইম শাবনাজ অভিনীত সিনেমার বেশ কয়েকটি গান।
- জাতিসংঘে বাংলাদেশ নিয়ে ড. ইউনূসের উচ্ছ্বাস প্রকাশ
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

