জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বঙ্গবন্ধুর পক্ষে ১ম স্বাধীনতার ঘোষণা পাঠদানকারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, তৎকালীন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম জননেতা এম.এ. হান্নানের ৪৯ তম মৃত্যুবার্ষিকী স্মরণে খতম কোরআন, দোয়া মাহফিল ও তবারুক বিতরণ গত ১১ জুন বাদ বাদ আসর মরহুমের কাতারগঞ্জস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মরহুম এম.এ.হান্নানের সুযোগ্য সন্তান, ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহফুজ হান্নান, পরিচালক সৈয়দ মাসুম হান্নান, মরহুম এম.এ. হান্নানের দৌহিত্র সৈয়দ মাহিম হান্নান স্বাধীন, অলি খাঁ বেগ জামে মসজিদের সাবেক পেশ ইমাম হাফেজ মোঃ কলিম উল্লাহ, দি গ্যালাক্সির পেশ ইমাম হাফেজ মাওলানা হেলাল উদ্দীন, বায়তুশ সালাত জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সোলায়মান, মতি টাওয়ার জামে মসজিদের ইমাম হাফেজ নেজাম উদ্দীন, গুল এজহার টাওয়ারের ইমাম হাফেজ মুজিবুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ। দোয়া ও মুনাজাত করেন হাফেজ মোঃ কলিম উল্লাহ। দুপুরে বিভিন্ন এতিমখানায় মরহুমের স্মরণে খাবার বিতরণ করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে। এক বিবৃতিতে ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহফুজ হান্নান বলেন আমার মরহুম পিতা আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে ও দেশের মানুষের কল্যাণের রাজনীতি করে গেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ১ম স্বাধীনতার ঘোষণা পাঠদান করে এদেশের স্বাধীনতা আন্দোলনকে বেগবান করতে সহায়তা করেছেন। তিনি সকলের নিকট তাঁর মরহুম পিতা, মাতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগামীকাল বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
- চুয়েটে নতুন উপাচার্যের পথরোধ, মূল ফটকে অবস্থান শিক্ষার্থীদের
- চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকুরিচ্যুতদের ওপর হামলার প্রতিবাদে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন
- পটিয়া হাসপাতালে ১৭ দিন ধরে অচেতন অজ্ঞাত ব্যক্তি, মিলছে না স্বজনের সন্ধান
- পটিয়ায় শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, নারীসহ দুজন আটক
- পটিয়ায় এসআরবির অভিযান: ৪ হাজার ইয়াবাসহ বাসযাত্রী আটক
- কারাগারে বন্দীর চাপ, পটিয়ায় সাব-জেল নির্মাণের প্রস্তাব
- ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান
- পটিয়ায় সাড়ে ৩ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত
- পটিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে গেল ট্রেনের বগি
- সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- চিরনিদ্রায় শায়িত হলো অপ্রতিম
- জামায়াত না করলে, বাইতুল মাল না দিলে ইসলামী ব্যাংকে চাকুরি হয় না- আমানউল্লাহ আমান
- ইসলামী ব্যাংকে ভুয়া গ্রাহকদের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে এবার প্রকৃত গ্রাহকদের মানববন্ধন
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

