মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে জাসাস চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে আজ (৩ জুন) শনিবার বিকাল ৪ টায় নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) মিলনায়তনে “শহীদ জিয়ার কর্মময় জীবন ও রাজনৈতিক দর্শন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম এ মুসা বাবলু’র সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় টিম-২’র সমন্বয়কারী সাংবাদিক আমিনুল ইসলাম। প্রধান অতিথি বক্তব্যে আমিনুল ইসলাম বলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আপদ মস্তক সৎ রাষ্ট্রনায়ক। যার সততা দেশ প্রেম ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। জনগণই ছিল জিয়াউর রহমানের মূল শক্তি। তিনিই একমাত্র স্বাধীন সার্বভৌম ভুখন্ডের স্বপ্ন দেখেছিলেন। তার অবিস্মরণীয় সকল কর্মকান্ড ইতিহাসের পাতায় কালজয়ী স্বাক্ষী হয়ে আছে। আমিনুল ইসলাম বলেন বলেন, আজকে এই কর্তৃত্ববাদী শাসক গোষ্ঠী জিয়াউর রহমানের সকল কৃতিত্ব মুছে ফেলার জন্য ইতিহাস বিকৃত করছে। তারা নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দিচ্ছে না। আলোচলা সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক আ¯্রাফ উল্লাহ, চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রকাশক শেখ জামিল হোসেন, সংগীত পরিচালক সৈয়দ জিয়া উদ্দিন, যুগ্ম আহবায়ক সংগঠক ফজলুর হক মাসুদ, লায়ন আব্দুল মান্নান, জাসাস নেতা মহিউদ্দিন জুয়েল, কন্ঠ শিল্পী আফরোজা বেগম জলি, আমিনুল ইসলাম রিপন, জাসাস নেতা জাহিদ সুমন, আব্দুল হান্নান শিবলী, ইকবাল হোসেন, শ্রমিক নেতা রফিক উদ্দিন জসিম, ছাত্রদল নেতা নাজমুল, কন্ঠ শিল্পী অর্থি ভট্টাচার্য, মোঃ সালাউদ্দিন, রেজাউল করিম আবু প্রমুখ নেতৃবৃন্দ।
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

