আগ্রাবাদ মহিলা কলেজে নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার আগ্রাবাদ মহিলা কলেজের ৬ষ্ঠ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য এম. এ.লতিফ। কলেজ গভর্নিং বডির সভাপতি মো. অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) নতুন একাডেমিক ভবন বরাদ্দ ও নির্মাণ কাজের উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন ড. শাহীন আক্তার, উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, প্রকৌশলী খায়রুল আলম, প্রকৌশলী দিলীপ কুমার নাথ ও ঠিকাদার মো. লিয়াকত আলী। কলেজ গভর্নিং বডির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফরোজা জহুর, ওমর মুক্তাদির, জিনাত আরা হক, মো. দেলোয়ার হোসাইন ও মোহাম্মদ নজরুল ইসলাম।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত