বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে  নিহত পরিবারকে নারী ও শিশু অধিকার ফোরামের আর্থিক সহায়তা

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে গত ১৪ মে রবিবার মর্মান্তিকভাবে নিহত জাহেদ আলীর পরিবারকে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সিনিয়র সংবাদিক জাহেদুল করিম কচি, সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, যুগ্ম আহ্বায়ক ডা. কাজী মাহবুব আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস. এম. আবুল ফয়েজ, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বেলাল, ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আলম, নারী ও শিশু অধিকার ফোরাম মহানগরের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য সাজ্জাদ হোসেন খান, প্রচার ও প্রকাশনায় দায়িত্ব প্রাপ্ত মঈনুদ্দিন খান রাজীবের নেতৃত্বে প্রতিনিধি দলে আর্থিক সহায়তা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আজগর হোসেন, মোহাম্মদ এস এম মহসিন, সাবেক ছাত্রনেতা মেজবাহ উল ইসলাম নোমান, মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ সুরুজ ইসলাম, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ সাহিদুল ইসলাম, মোহাম্মদ রুবেল, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেন আবির, নিহত জাহেদ আলীর শ্বশুড় মোহাম্মদ আইয়ুব আলী সহপ পরিবারের সদস্যবৃন্দ প্রমুখ। নারী ও শিশু অধিকার ফোরাম নেতৃবৃন্দ নিহত জাহেদ আলীর সহধর্মিনী মোছাম্মৎ উম্মে কুলসুমা ও একমাত্র সাত মাস বয়সী শিশু ওসমান গণির খোঁজ খবর নেন এবং সমবেদনা জ্ঞাপন করেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত