শেষ হলো ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

অনলাইন ডেস্ক

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবছর ২ হাজার ৩০৯ জন ক্যাডার ও ১ হাজার ২২ নন-ক্যাডারে চাকরি পেতে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ৪৬ হাজার ৯২২ জন পরীক্ষার্থী।

শুক্রবার (১৯ মে) রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টা ৫ মিনিট থেকেই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা কক্ষ থেকে বেরিয়ে আসছেন। এসময় পরীক্ষা ব্যবস্থাপনা ও প্রশ্নপত্র নিয়ে সন্তোষ জানান তারা।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত