বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি

অনলাইন ডেস্ক, ঢাকা

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে গত রোববার রাতে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এরপর থেকেই জনসমক্ষে দেখা যায়নি দলের অধিনায়ক লিওনেল মেসিকে। আর্জেন্টিনার পরাজয়ের পর মেসি কী করছেন, কোথায় আছেন—এ নিয়ে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক কৌতূহল। অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে।

বিশ্বকাপ ফাইনালের পর শনিবার প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেছে মেসিকে। নিজ শহর রোজারিওর কাছাকাছি আরয়ো সেকোতে স্থানীয় ক্লাব লিওনেস দে রোজারিও এফসির একটি ম্যাচ দেখতে হাজির হন আর্জেন্টাইন অধিনায়ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কালো হুডি ও ক্যাপ পরে স্টেডিয়ামের একটি বারান্দা থেকে খেলা উপভোগ করছেন মেসি। তাকে দেখে দর্শকরা নাম ধরে স্লোগান দিলে তিনি হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এর আগে একই দিনে রোজারিওর রাস্তায় সন্তানদের সঙ্গে হাঁটতেও দেখা যায় ৩৯ বছর বয়সী এই তারকাকে।

লিওনেস দে রোজারিও এফসি মেসি পরিবারেরই একটি ক্লাব। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটির সভাপতি মেসির ভাই মাতিয়াস মেসি। বর্তমানে আর্জেন্টিনার চতুর্থ স্তরের লিগে খেলছে দলটি।

৩৯ বছর বয়সী মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে শিরোপা হাতছাড়া হয় আলবিসেলেস্তেদের।

পুরো টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে। ফাইনালের শেষ বাঁশির পর কান্না করতে দেখা যায় এই মহাতারকাকে।

ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সংক্ষিপ্ত বার্তা দিয়েছিলেন মেসি। এরপর দলের সঙ্গে আর্জেন্টিনায় না ফিরে পরিবারের সদস্যদের নিয়ে ব্যক্তিগতভাবে রোজারিওতে চলে যান।

বিশ্বকাপের ধকল কাটিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা রয়েছে মেসির। মানসিক ও শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত হওয়ার জন্য দলের অধিনায়ককে পর্যাপ্ত সময় দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত