সাগর-রুনি হত্যা মামলার তদন্ত রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে : আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নাই। যদি তদন্ত করতে ৫০ বছর সময় লাগে তাহলে ততদিন অপেক্ষা করতে হবে। সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটা জানান আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ক সংবাদ সম্মেলনে সাগর-রুনি হত্যা মামলা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এমন মন্তব্য করেন।

ড. ইউনূস প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, ড. ইউনূসকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ব্যক্তিস্বার্থে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। তাকে হেনস্তা করতেই সরকার তার বিরুদ্ধে মামলা করেছে বা শ্রমিকরা মামলা করে নাই এইসব অভিযোগ সত্য না।

এছাড়াও তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত বিচারহীনতায় কেউ সাফার করে নাই। আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই অপরাধীর বিচার হচ্ছে।

 

 

খবরে – মানবজমিন

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত