আরব আমিরাত বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ জনশক্তি আমদানি করতে আগ্রহী

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি আমদানি ও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীরা। এক্ষেত্রে তাদের সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে নানা পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) স্থাপন, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, পদ্মাসেতু নির্মাণসহ দেশে ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করেছে। এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ইউএই এর ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান, ফখরুস সালেহীন নাহিয়ান, আবুধাবি দূতাবাসের মিশন উপপ্রধান মিজানুর রহমান ও দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার, সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল মার্কেটসের ভাইস প্রেসিডেন্ট সালেম আল শামসি, ডিরেক্টর স্ট্র্যাটেজিক পার্টনারশিপস অ্যান্ড প্রটোকল অফিসার সুমায়া আল শামসি সংশ্লিষ্ট আরো অনেকে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত