স্বদেশ মুক্তির উদগাতা পুরুষ মাস্টারদা সূর্য সেন

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব,বীর চট্টলার সুর্যসন্তান, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ৯০ তম ফাসি দিবসে দিবসের স্মরণ আলোচনা সভা ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান গত ১২ জানুয়ারী সকালে জেএমসেন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা রাজনীতিবিদ ভানুরঞ্জণ চক্রবর্তী, কবি আশিষ সেন, বীর মুক্তিযোদ্ধা কিরণ লাল আচার্য্য, ব্যাংকার চন্দন কুমার চৌধুরী, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, লিটন কুমার চৌধুরী, প্রকৌঃ সিঞ্চন ভৌমিক, সংগীত শিল্পী অচিন্ত্য কুমার দাশ,তপন কুমার ভট্টকচার্য, কানুরাম দে, নিলয় দে,সজল সিকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন বীর চট্টলায় জন্ম নেয়া এই বীর বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজ জীবন বলিদান করেন। সূর্যসেনের বাহিনী কয়েকদিনের জন্যে ব্রিটিশ শাসনকে চট্টগ্রাম এলাকা থেকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। সূর্য সেনের অন্যতম সাথী বিপ্লবী অনন্ত সিংহের ভাষায় “কে জানতো যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠে মাতৃভূমির দ্বিশতাব্দীব্যাপি অত্যাচারের প্রতিশোধ নিতে উদ্যত হবে? ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহ দমনের জন্য বর্বর অমানুষিক অত্যাচারের প্রতিশোধ,জালিয়ানওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিশোধ! কে জানতো সেই শীর্ণ বাহু ও ততোধিক শীর্ণ পদযুগলের অধিকারী একদিন সাম্রাজ্যবাদী ইংরেজ রাজশক্তির বৃহত্তম আয়োজনকে ব্যর্থ করে-তার সমস্ত ক্ষমতাকে উপহাস করে বৎসরের পর বৎসর চট্টগ্রামের গ্রামে গ্রামে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলবে?

 

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত