চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম ৩ জানুয়ারি ২০২৩ খ্রি. বুধবার সকালে তাঁর নির্বাচনী প্রধান কার্যালয়ে নগরীর ১১, ১২, ২৪, ২৫, ২৬ নং ওয়ার্ড সমূহের কর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে সভাপতিত্ব করেন অত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হারুন ইউসুফ। মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, ভয়-ভীতি, হুমকি-ধমকি উপেক্ষা করে সকলকে নির্ভয়ে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তাদের এ উচ্ছ্¦াসকে ভোটের দিন কাজে লাগাতে হবে। তিনি কর্মীদের ঘরে-ঘরে, জনে-জনে সাক্ষাৎ করে ফুলকপি প্রতীকে ভোট দিতে উৎসাহ যোগানোর দায়িত্ব পালন করার নির্দেশ দেন। মনজুর আলম বলেন, আমি একজন শান্তিপ্রিয় মানুষ। ভোটারদের উপর আমার শতভাগ আস্থা ও বিশ্বাস । আমি আশা করি ভোটারবৃন্দ ভোট কেন্দ্রে উপস্থিত হলে তারা আমার ফুলকপি প্রতীকেই ভোট দেবেন। অন্যদের মধ্যে মতবিনিময় করেন এম. এ. তাহের, ফেরদৌসী ইউসুফ, মোহাম্মদ ইদ্রিছ, বেলাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন, হাজী ইউনুছ মিয়া সওদাগর, রফিকুল ইসলাম, আলী ফজল, আবুল খায়ের, আলী আকবর চৌধুরী সহ অন্যরা।
৪ জানুয়ারি ২০২৪ খ্রি. গণসংযোগ কর্মসূচি
বিকেল ২টায় নির্বাচনী প্রধান কার্যালয় থেকে গণমিছিল শুরু হবে। সাগরিকা রোড, সিডিএ মার্কেট, পাহাড়তলী বারকোয়াটার, ঈদগাঁ কাঁচা রাস্তা, মনছুরাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, আমবাগান, পাহাড়তলী কলেজ রোড, ওয়ার্লেস মোড়, জাকির হোসেন রোড, ওমেন কলেজ মোড়, জাকির হোসেন বাই লেইন, ২নং গেইট, জিইসি, ওয়াসার মোড়, ইস্পাহানী মোড়, দেওয়ানহাট, বাদামতলী মোড়, আগ্রাবাদ এক্সেস রোড, বড়পোল, নয়বাজার বিশ^রোড মোড় হয়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে সমাপ্ত হবে।
১১, ১২, ২৪, ২৫, ২৬ নং ওয়ার্ড সমূহের কর্মীদের সাথে মতবিনিময়
অনলাইন ডেস্ক
Similar Articles
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

