আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াচ কাঞ্চনের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপি। শুধু বিএনপির রাজনীতি করার কারণে আনোয়ারার সবচেয়ে জনপ্রিয় এ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন সংবাদ সম্মেলনকারীরা।
আজ শনিবার ২৩ ডিসেন্বর সকালে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে পাঠ করেনআনোয়ারা উপজেলা বিএনপি নেতা আহমদুর নূর।
আনোয়ার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির নেতাদের মধ্যে আহম্মদ নুর, আবু তাহের, ইউসুফ, মো. ছৈয়দ হোসেন, মো. শাহ আলম, আকতার, মাহবুবুর রহমান, নূর নবী, আব্বাস বিন নূর,ম কাশেম, শওকত, শাদি, জসিম, জাহেদ, ওসমান প্রমুখ।
সংবাদিকদের প্রশ্নের জবাবে আনোয়ারা উপজেলা বিএনপি নেতা আবুতাহের বলেন, গত ১৫ ডিসেম্বর নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ইলিয়াছ কাঞ্চন চেয়ারম্যানকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্ত্রী একজন আইনজীবী। তিনি কোন সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িত ছিল না। তার পরেও তার বিরুদ্ধে তিনটি গাইবি মামলা দেওয়া হয়েছে। শুধুমাত্র ইলিয়াছ কাঞ্চন চেয়ারম্যানের জনপ্রিয়তায় ইষান্বিত হয়ে তাকে এসব মামলা দেয়া হয়।
তিনি বলেন, আনোয়ার আকাশে বাতাসে যখন আওয়ামী লীগ ছাড়া কোন দল ছিলনা, তখন মাত্র ২১ বছর বয়সে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তখন দিনের ভোট রাতে হয়নি। দিনের ভোট দিনে এবং জনগণ ভোট কেন্দ্রে ঘিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করে। তার অপরাধ তিনি এলাকার মানুষের সেবায় নিয়োজিত। তার অপরাধ তিনি বিএনপি করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমানে দেশের এক তৃতীয় অংশ মানুষকে বাড়ি ঘর ছেড়ে বনে জঙ্গলে, এদিক সেদিক বসবাস করতে হচ্ছে। তাদের অপরাধ তারা স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দল বিএনপি করে। বিএনপি সমর্থক নেতা-কর্মী শুধু নয়; তাদের মা,বাবা ভাই,বোনও এখন ঘরছাড়া। এই প্রহসন থেকে সবাই মুক্তি চায়।
আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চন মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক
Similar Articles
- আকিজের গাড়ির বাজিমাত, প্রতি কিমি খরচ হবে মাত্র ২ টাকা
- রূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
- কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া নতুন ট্রেন
- শ্বশুর-শাশুড়িকে বাবা-মা সাজিয়ে জন্মনিবন্ধন-এনআইডি করার অভিযোগ
- কর্ণফুলীর খাল থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
- চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
- ‘দেড় দশকের দুর্নীতি ও পরিকল্পনাহীনতায় অচল কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম’
- ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- যে শর্তে একীভূত ব্যাংকের গ্রাহকরা তুলতে পারবেন ১০ লাখ টাকা!
- বিশ্বকাপ ফাইনালের পর কোথায় আছেন মেসি
- ৬৪ দলের বিশ্বকাপ কি আসলেই সম্ভব
- কেন মেসিকে হারিয়ে গোল্ডেন বল জিতলেন রদ্রি
- মিললো বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার’র মুক্তি
- বন্দর নগরীতে মাদারীপুর জেলা সমিতির ইফতার মাহফিল
- স্বাধীনতা দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে নৌ-বাহিনীর ৭টি জাহাজ
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক কমিটি গঠিত

