স্বতন্ত্রদের ওপর আ.লীগের নিয়ন্ত্রণ নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

স্বতন্ত্র প্রার্থী‌দের ওপর আওয়ামী লী‌গের কোনো নিয়ন্ত্রণ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে ডিআরইউ’র নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যোগ্যতা বিচা‌র করে শ‌রিকদের ৭‌টি আসন দেওয়া হ‌য়ে‌ছে। যাদের দেওয়া হয়‌নি ভো‌টের মা‌ঠে তা‌দের অবস্থা ভা‌লো নয়। ত‌বে, যেসব আসন দেওয়া হয়েছে সেখানে স্বতন্ত্র প্রার্থী‌দের স‌ঙ্গে প্রতি‌যো‌গিতা ক‌রে শ‌রিক দল‌কে জি‌তে আস‌তে হ‌বে।

জাতীয় পার্টির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লী‌গের সহ‌যোগী হি‌সে‌বে জাতীয় পা‌র্টি সবসময় কাজ ক‌রে আস‌ছে। তারা আলাদা নির্বাচন কর‌তে চা‌চ্ছে। তা‌দের স‌ঙ্গেও সম‌ঝোতা হ‌বে।

এ সময় জাতিসংঘের আহ্বান বিএনপি-জামায়াতের বিরুদ্ধে গেছে বলেও মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা।

হাছান মাহমুদ বলেন, নির্ভয়ে ভোটদানে জাতিসংঘের আহ্বানকে আমরা স্বাগত জানাই। এটি একটি ভালো স্টেটমেন্ট। যারা নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে, এই স্টেটমেন্ট তাদের বিরুদ্ধে গেছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত ঘোষণা দিয়েছে তারা ভোট প্রতিহত করবে। ভোটকেন্দ্রে যাতে মানুষ না যায়, সেজন্য তারা ভীতিসঞ্চার করছে। সুতরাং জাতিসংঘের এই বিবৃতি তাদের বিরুদ্ধে গেছে।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত