‘জনগণের ওপর যাদের আস্থা নেই, তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে’

অনলাইন ডেস্ক

আজ শনিবার সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই জনগণের ভোটের অধিকার অব্যাহত থাকবে। ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন বানচাল করলে যে একটা দেশের ক্ষতি হয় সেটা হচ্ছে দুঃখজনক। নির্বাচন ঠেকানোর নামে এর আগে ২০১৩, ১৪ সালে আমরা দেখেছি অগ্নিসন্ত্রাসের কর্মকাণ্ড। বহু মানুষ আগুনে পুড়েছে, তাদের জীবন কষ্টের মধ্যে চলতে হচ্ছে।’

এর আগে সকাল ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফরম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি। তিনি নিজের এলাকা গোপালগঞ্জ-৩ আসনের জন্য একটি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মনোনয়ন ফরম বিক্রি।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত