পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির শিকার এবং মানসিক ভাবে লাঞ্ছিত হয়েছেন রফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে নগরের ডবলমুরিং থানার ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের দেওয়ানহাট এলাকায়।
এই ঘটনায় “অগ্রণী এলিভেটর” এর সত্ত্বাধিকারী মো: রফিকুল ইসলাম (৪১) থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে উল্লেখ করেন মোঃ আমিরুল ইসলাম (৩৫) পিতা তোফাজ্জল হোসাইন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন সেই সুবাদে তার পারিবারিক বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বিভিন্ন সময়ে টাকা ধার নেয় কিন্তু একসময় কাউকে কিছু না জানিয়ে গোপনে তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার, ঝিনাইদহ থানার মাইয়া দুরপুর নামক গ্রামে চলে যায় এবং সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখে।
থানায় অভিযোগকারী রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ডবল মুরিং থানার দেওয়ান হাট এলাকার ৩০৮ নং শেখ মুজিব রোড এর মেট্রো প্লাজায় অবস্থিত। দীর্ঘদিন যাবত চাকুরী করে আসছে সেই সুবাদে বিভিন্ন সময় তার পারিবারিক সমস্যার কথা জানিয়ে আমার কাছ থেকে বিভিন্ন অংকের টাকা সর্বমোট ৩২০০০০ ( তিন লাখ বিশ হাজার) টাকা ধার নেয়। কিন্তু গত ২৪/১০/২৩ ইং তারিখ সকালে সে আমাকে না জানিয়ে সেই ভাব দেশের বাড়ীতে চলে যায়। রফিকুল ইসলাম বলেন, আমি দুই তিন দিন পরে তাকে আমার প্রতিষ্ঠানে আসার জন্য বলার পর সে একপর্যায়ে উত্তেজিত হয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নানা ধরনের হুমকি দিয়ে কর্মস্থলে ফিরে আসবে না বলে। আর পাওনা টাকা ফেরত চেয়ে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করলে দেখে নেওয়ার হুমকি দেয়। বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। তাই আমি চিন্তিত হয়ে নিজের নিরাপত্তা জন্য থানায় সাধারণ ডায়েরি করে আইনের আশ্রয় গ্রহণ করেছি।
পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির শিকার হলেন এক ব্যবসায়ী
অনলাইন ডেস্ক
Similar Articles
- এলপিজি গ্যাসের সরবরাহ সংকট সৃষ্টি করছে কারা?
- নতুনব্রীজ-পটিয়া রুটে যাত্রীদুর্ভোগ ও অতিরিক্ত ভাড়া আদায়: নীরব প্রশাসন
- পটিয়ায় ফের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- ফের বাড়লো এলপিজি গ্যাসের দাম
- ২০২৭ সালে সরকারী ছুটি ২৯ দিন
- পটিয়ায় মাদক মামলায় গ্রেফতার ইয়াবা সম্রাট সাজ্জাদ হোসেন হিরু
- পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার
- সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশুশ্রম বন্ধে কাজ করতে চান সাপ্তাহিক এজাহারের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী।
- অটোরিকশা–বাসের সংঘর্ষে দুজন নিহত, বাসে আগুন; মহাসড়ক অবরোধ
- কক্সবাজারে হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩০০ পর্যটক
- মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস
- পটিয়ায় চালককে অজ্ঞান করে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই!
- কানাডার ভিসা জালিয়াতির অভিযোগে ২০৯ বাংলাদেশি শনাক্ত
- পটিয়ায় নাস্তা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধ, মারধরের অভিযোগের ৯ দিন পর গৃহবধূর মৃত্যু
- একান্ত সাক্ষাতকারে বিশিষ্ট সমাজসেবক ও কারানির্যাতিত শ্রমিক নেতা বদিউল আলম
- নিস্ক্রিয় বিবাহিত ও চাকরীজীবিদের দিয়ে দক্ষিণ জেলা ছাত্র দলের কমিটি গঠনের অভিযোগ
- চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ মিছিল ও সমাবেশে
- জনগণের শক্তির কাছে সরকারকে মাথানত করতেই হবে-ডা. শাহাদাত
- চবি ছাত্রদলের ঘোষিত কমিটির সি: সহ সভাপতির পদত্যাগ
- আলোকিত প্রজন্ম গঠনে জিয়া স্মৃতি পাঠাগার ভূমিকা রাখবে- ডা. শাহাদাত
- জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিনের কমিটি ঘোষনা
- শেখ হাসিনার অধীনে কোন সাজানো নির্বাচন জনগণ মেনে নিবেনা -এনামুল হক এনাম
- এমবিবিএসে উত্তীর্ণ হাটহাজারীর মেয়ে উম্মে নাজিয়া জাহান তামান্না
- প্রাকৃতিক যে কোন দুর্যোগে বিএনপি জনগণের পাশে থাকে – এনামুল হক এনাম
- সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রহিমকে দলীয় পদ থেকে অব্যাহতি

