বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু, বিশৃংখলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব রাতে আদালত বসানোর যে অভিযোগ করেছেন সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য অনেক কথা বলেন।

এসময় অন্যদের মধ্যে আইন সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

Similar Articles

Advertismentspot_img
  • সর্বশেষ
  • পঠিত